সি প্রোগ্রাম-টিউটোরিয়াল
(১)
সি প্রোগ্রাম
করতে গেলে আমাদের কম্পিউটারে
একটা কম্পাইলার ইন্সটল করতে হবে।আমরা কম্পাইলার হিসাবে CODE::BLOCKS নিবো।
ইন্সটল হবার পর আমরা এর ভেতর সি প্রোগ্রাম লিখতে পারব।
কম্পাইলার এর কাজ এখানে সি প্রোগ্রামিংকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা।কারন আমরা সবাই জানি যে কম্পিউটার ০,১ ছাড়া কিছু বুঝে না।
তাই আমাদের কম্পিউটারকে সি প্রোগ্রাম বুঝাতে হলে এই কম্পাইলার(দোভাষী)আবশ্যক।
এখন আমরা কম্পাইলারটি অপেন করবো।এখন কীবোর্ড এ ctrl+shift+n চেপে কম্পাইলারের empty
file অপেন করা যাই এবং আমরা আমাদের প্রোগ্রাম অই empty file এ লিখতে পারি।
তাহলে এখন আমরা সি প্রোগ্রাম করা শুরু করতে পারি।
সি প্রোগ্রামে আমার করা প্রথম প্রোগ্রামটি এখন আমি লিখবো।
প্রোগ্রামটি লেখার সময় আমরা কীবোর্ড এ ctrl+s চেপে ধরে প্রোগ্রামটি save করবো।মনে করি আমরা প্রোগ্রামটি save করবো first নামে।কিন্তু save করার
সময় আমাদের অবশ্যয় first.c লিখতে হয়।
এখন প্রোগ্রামটি
শেষ হলে আমরা ctrl+F9 চেপে ধরলে প্রোগ্রামটি build হয়।
এরপর
প্রোগ্রামটি রান করার জন্য আমরা F9 চাপি।প্রোগ্রামটি রান তখনি হবে যখন প্রোগ্রামটি
build করে কোন errors, warnings না পাওয়া যাবে।
এখানে আমরা দেখছি যে 0 errors, 0
warnings এতএব F9 চাপলে আমাদের প্রোগ্রামটি রান হবে। রান হলে আমরা কনসোলে/স্ক্রিনে My name is Shuvo দেখতে পাব।
এখানে
আমরা আমাদের প্রগ্রামের প্রতিটি লাইন
আলোচনা করবো।
প্রগ্রামের শুরুতেই আসে 1. #include<stdio.h>
include মানে হচ্ছে কোন কিছুকে যুক্ত করা।আর stdio=standard input output আর stdio.h কে আমরা header file বলি।
2. main() এটি একটি
মেইন ফাংশন।প্রতিটি প্রগ্রামে একটি
মেইন ফাংশন থাকে।
3.{ মেইন ফাংশন দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হয়।
4. printf("My name is
Shuvo"); উপরে আমরা দেখেছি কনসোলে/স্ক্রিনে My name is Shuvo । এই ৪নাম্বার লাইন এ printf
ফাংশনটি কনসোলে/স্ক্রিনে My name is Shuvo বাক্যটি প্রিন্ট করছে। এই printf ফাংশনটি সবসময় ডবল কোটেশন “”এর ভেতরে থাকা কথাটাই
প্রিন্ট করে।অবশ্যই এই স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিতে হবে।
4. return 0; প্রতিটি ফাংশন কাজ এর পর কোন মান রিটার্ন করে ।তাহলে main() মেইন ফাংশন ও কিছু রিটার্ন করবে। return 0 এর মানে শূন্য রিটার্ন।এই স্টেটমেন্ট শেষে ও সেমিকোলন দিতে হবে।
5.} মেইন ফাংশন এই দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ হয়।